1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

ধামরাইয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে প্রাইভেটকারে আগুন

  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

ধামরাই প্রতিনিধ: ধামরাইয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে একটি প্রাভেটকারে আগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ১৪ এপ্রিল রবিবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা। এর আগে ভোর ৫টার দিকে ধামরাইয়ের জয়পুরা বাসস্টান্ডের পশ্চিম পার্শ্বের আইল্যান্ডে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার জয়পুরা বাসস্টান্ডের পশ্চিম পার্শ্বের আইল্যান্ডে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হোয়ে আগুন নির্বাপণ করে। আগুনে প্রাইভেটকারটির সামনের অংশ পুড়ে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালক নুর মোহাম্মদ জানান, সড়কের মাঝে আইল্যান্ড থাকায় দুর্ঘটনা ঘটেছে। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হয় বলে স্থানীয়রাও জানিয়েছেন।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :