1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

ধামরাইয়ে কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডের ঢাকাগামী লেন অবরোধ করে ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক। পরে শিল্প পুলিশ এসে শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের কারখানায় ফেরত পাঠায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রতি মাসে মাত্র ৭ হাজার ১শ টাকা বেতন পান শ্রমিকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫শ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন। সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামাল বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন। শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, পোশাক কারখানায় যে নূন্যতম বেতন দেওয়া হয়েছে। জুতা কারখানা শ্রমিকরা তা পাননি। একইভাবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়ে তো গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে। তবে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল সচল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :