1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ের নান্নার ইউনিয়নের কালিদাসপট্টি এলাকার গাজীখালি নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল ফকির। পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় কয়েকজন পোশাক শ্রমিক কারখানায় যাওয়ার পথে কালিদাসপট্রি ব্রিজের পূর্বপাশে গাজীখালি নদীর পানিতে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন। পরে এলাকাবাসীকে জানালে তারা ধামরাই থানায় খবর দিলে পুলিশ এসে পানি থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ওই যুবককের মৃত্যু বেশ কিছু দিন পুর্বে হয়েছে। ইতোমধ্যে মরদেহটি ফুলে উঠেছে। এসআই রাসেল ফকির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :