1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

জাবিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুকুরে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। ২১ জুন বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত শিশুরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের (বিদ্যুৎ) কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০) ও ইসলামনগর এলাকার বাসিন্দা রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। তাদের মধ্যে, রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং মারুফ ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, ‘দুই শিশুকে স্পট ডেড হিসেবে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছিল। তবুও তাদেরকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি। কিন্তু তারা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছেন।’ বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘দুইজন শিশু পুকুরে ডুবে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ দু’টি উদ্ধার করেন।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :