1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষক গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ের এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ২৮ মে রবিবার সকালে গ্রেফতার শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার দুপুরের দিকে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। গ্রেফতার ব্যক্তির নাম খায়রুল আনাম খন্দকার (৪৫)। তিনি টাঙ্গাইল জেলার আকুর টাকুর পাড়া তালতলা গ্রামের মৃত নজরুল ইসলাম খানের ছেলে। এ ছাড়া তিনি ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মামলা সূত্রে জানা যায়, ২৭ মে শনিবার ভুক্তভোগী তার বান্ধবীদের নিয়ে ওই কলেজের নিচে গেলে খায়রুল আনাম তাদের সবাইকে ডেকে আনেন। এরপর ভুক্তভোগী ছাত্রীকে রেখে তার বান্ধবীদের চলে যেতে বলেন। এরপর ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরে ভুক্তভোগীর চিৎকার করলে তাকে ছেড়ে দেন এবং এ ঘটনায় কাউকে বললে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন ওই শিক্ষক। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খায়রুল আনামকে শনিবার তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানালে এসআই আলামিন ঘটনাস্থলে গিয়ে কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ ওই অধ্যক্ষকে আটক করে ধামরাই থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মা ও মামলার বাদী বলেন, ওই অধ্যক্ষ আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করেছিল। আমি তার উপযুক্ত শাস্তি চাই। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ওই ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা। গতকালই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। রবিবার সকালে ওই আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :