1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে গাঁজাসহ একজন গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে দেড় কেজি (১৫০০ গ্রাম) গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ মার্চ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, সোমবার ২০ মার্চ সোমবার রাতে ধামরাই থানাধীন বাটুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ ধামরাইয়ের বাটুলিয়া এলাকা থেকে মো. বিল্লাল হোসেন ওরফে বিল্লু (৩৬) নামে একজনকে আটক করেন। এসময় তার কাছ থেকে দেড়কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক বিল্লালের বাড়ি ধামরাইয়ের ঝাউবাদা এলাকায় তার বাবার নাম মৃত শুকুর আলী। এ ব্যাপারে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ধামরাইয়ের বাটুলিয়া থেকে বিল্লাল নামে একজন মাদক কারবারিকে দেড়কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :