1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ২৭ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা সহকারি(ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে উপজেলার সুয়াপুর নান্নার ইুউনিয়নের দুটি ইট ভাটায় অভিযান চালানো হয়। ধামরাইয়ে অভিযান পরিচালনা করে অবৈধ দুটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন। এসময় এস্কেভেটর দিয়ে ইটভাটার দুটির কাঁচা ইট ভেঙে দেয়া হয়। ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইট ভাটা দুটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায়। প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলো হলো সুয়াপুর ইউনিয়নের জলসিন এলাকার মেসার্স মা স্টার ব্রিকস ও নান্নার ইউনিয়নের মেসার্স জেজেবি (পূর্বতন ফারুক ব্রিকস)। এছাড়া এস্কেভেটর দিয়ে ইটভাটা দুটির কাঁচা ইট ভেঙে দেওয়া হয়৷  এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী ধামরাইয়ের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় তারা ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী প্রত্যেক ভাটা মালিককে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কাঁচা ইটগুলো ভেঙে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :