1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে স্ত্রীকে ইটের আঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামি স্বামী কহিনুর ইসলাম ফকিরকে মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ৪ ডিসেম্বর রবিবার সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে করে আসামি মোঃ কহিনুর ইসলাম ফকির (৬২), জেলাঃ ঢাকা’ কে গ্রেফতার করে। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, নিহত জুলেখা ও আসামী কহিনুর ইসলাম ফকির দম্পতির প্রায় ৩৫ বছরের সংসার ছিলো। স্বামী কহিনুর ফকির গত কয়েক বছর ধরে আরেকটি বিয়ে করতে চাওয়ায় জুলেখার সঙ্গে প্রায়শই ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে গত ২০ নভেম্বর সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী কহিনুর তার স্ত্রী জুলেখাকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান জুলেখা। এসময় স্ত্রীর মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে কহিনুর পালিয়ে যায়। এ ঘটনায় নিহত জুলেখার ভাই আব্দুল কাদের বাদী হয়ে আসামি কহিনুর ইসলাম ফকির এর নামে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে।পরবর্তীতে র‌্যাব-৪ আসামী গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামী কহিনুর ইসলাম ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জুলেখাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :