1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামইরহাটে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, আটক ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে মো. শাহিনুর ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে জয়পুরহাট পাসপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির একটি ভুয়া নিয়োগপত্র ও সিল জব্দ করা হয়। আটক আসামি শাহিনুর উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। ২৯ নভেম্বর মঙ্গলবার জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, ৪-৫ সদস্যের একটি প্রতারক চক্রের মূল হোতা ছিলেন শাহিনুর ইসলাম। ২০১৬ সাল থেকে তারা দরিদ্র মানুষের সঙ্গে প্রতরণা করে আসছিলেন। তারা কখনো নিয়োগের নামে মিথ্যা আশ্বাস দিয়ে, কখনো ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।পরে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :