1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

জাবির ষষ্ঠ সমাবর্তন ফেব্রুয়ারিতে : উপাচার্য

  • আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। ১৯ সেপ্টেম্বর সোমবার তিনি ঢাকা পোস্টকে এ তথ্য জানান। এর আগে ১৮ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় সমাবর্তন আয়োজনের জন্য অনুমোদন দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘সিন্ডিকেটে আলাপ হয়েছে। আমরা এই সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি লিখব। উনি অনুমতি দিলে আমরা সে সময় অনুযায়ী সমাবর্তন আয়োজন করব। সমাবর্তন আয়োজনের দাবি শিক্ষার্থীদের দীর্ঘ দিনের। আমরা সেটা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাবর্তন আয়োজনের চিন্তা করছি।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘গতকাল সিন্ডিকেটে সমাবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সমাবর্তন আয়োজন করা হবে। আমরা এই সপ্তাহে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে চিঠি লিখব। উনি অনুমোদন দিলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এবং সমাবর্তন আয়োজন কমিটি করব। এরপর সমাবর্তন আয়োজন কমিটি বাকি কার্যক্রম পরিচালনা করবেন।’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৫ সালে। প্রতিষ্ঠার দীর্ঘ ২৬ বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ সমাবর্তন। সর্বশেষ পঞ্চম সমাবর্তনে অংশ নেওয়া ৯ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী মূল সনদপত্র হাতে পান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :