1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৬ রবিবার আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার বনপুকুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিমসহ (৩৮) তিনজন নির্মাণাধীন ৫ তলা ওই ভবনটিতে কাজ করছিলেন বলে জানান সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ হোসেন। এসময় ভবন থেকে পড়ে যান রহিম। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এসআই সাজিদ বলেন, ‘বাঁশের চাটাই দিয়ে মাচা তৈরি করে কাজ করা হচ্ছিল। এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :