1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সাভারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে দেশীয় মাছ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন ও আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া মৎস্য খাতে বিশেষ অবদান রাখা চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :