1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে একটি প্রেসার কুকার সাদৃশ্য বোমার সন্ধান পেয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা হয়েছে উদ্ধারের জন্য। এ সময় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ঘিরে রেখেছে পুলিশের সদস্যরা।

১২ আগস্ট বুধবার সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে সকাল ৮ টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে ওই পেশার কুকার সাদৃশ্য বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানা ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন জানান, রাতে বনগাঁ ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম রেখে যায় তিনজন অজ্ঞাত ব্যক্তি। পরে সকালে ওই ড্রাম ভেতরে স্থানীয়রা একটি কোরআন শরীফ, জামা কাপড় ও প্রেসার কুকার সাদৃশ্য বোমা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে। তবে প্রেসার কুকার সাদৃশ্য বোমা নিষ্ক্রিয় করার জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :