1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট। ১২ আগস্ট বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে ১১ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে বনগাঁওয়ের ঘোড়া মসজিদের মাঠে প্রেসার কুকারে থাকা বোমাটি পাওয়া যায়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে একটি বাইকে করে তিনজন লোক আসে। তারা একটি নীল রঙের ড্রাম সেখানে রেখে যান। পরে মাদরাসার লোকজন ড্রামের ভেতর একটি কোরআন শরীফ, কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার, রিমোট ও কয়েকটি জামাকাপড় দেখতে পায়। সেখান থেকে কোরআন শরীফটি ভেতরে নিয়ে যাওয়া হয় এবং কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার মাঠের দূরে এক স্থানে রাখে। এরপরে সকাল ৬টার দিকে আবার কয়েকজন লোক এসে ড্রামটি নিয়ে যান। পরে সকাল ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বোমা নিষ্ক্রিয় করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :