
সংবাদ রিপোর্ট: নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতেই বাংলাদেশ আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে সাভারের বাজার রোডে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মহাপরিচালক বলেন, আনসার বাহিনীতে অনিয়মের কোনো সুযোগ নেই। নিয়োগ থেকে শুরু করে সব কার্যক্রমই স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আনসার সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। তিনি আরও বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply