1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ের ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জানুয়ারি সোমবার দুপুরে ধামরাইয়ে জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা। পুলিশ জানায়, দুপুরে জয়পুরা এলাকায় ছোট কালিয়াকৈর ব্রিজের নিচে ওই যুবককে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি না তা বুঝা যাচ্ছে না। ওই যুবককে কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :