1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

জনগণের ঐক্যবদ্ধতাই বিএনপির মূল শক্তি মোহাম্মদ আইয়ুব খান

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি আরও বলেন, বাংলার জনগণের ঐক্যবদ্ধতাই বিএনপির মূল শক্তি। এই শক্তি আগামী দিনে একটি সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় অবদান রাখবে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণকে জানাতে হবে এই দফাগুলো বাস্তবায়ন হলেই কেবল দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। শিমুলিয়া ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি শবদার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন। ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সামছুদ্দোহা খান এরশাদ, আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন, ব্যাপারী ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক লিটন আহমেদ, এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :