1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থেকে পাঁচশ (৫০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ মার্চ রবিবার দিবাগত রাতে আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৬ মার্চ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার আসামির নাম মো. ইমরুল কায়েস (৩৯)। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার শ্রী হরিপাড়া এলাকায়। তার বাবার নাম আনোয়ারুল হক। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ রোববার রাতে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বাড়ৈইপাড়া এলাকা থেকে মো. ইমরুল কায়েস নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব  বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ৈইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :