1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

দক্ষিণ আমেরিকার সেরা ব্রাজিলের যুবারা

  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক:  চূড়ান্ত পর্বে ব্রাজিল-উরুগুয়ের মধ্যকার ম্যাচটাই শেষ পর্যন্ত অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছিল। যে জিতবে তার হাতেই উঠবে শিরোপা। উরুগুয়ের অবশ্য ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। তবে তা হতে দেয়নি ব্রাজিলের যুবারা। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে অনুর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরে দলটি। কলম্বিয়ার বোগোতা স্টেডিয়ামে ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু ৮৪ মিনিটে গিয়ে ডেডলক ভাঙে ব্রাজিল। হেড থেকে এগিয়ে দেন অধিনায়ক আন্দ্রে সান্তোস। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। কিছুক্ষণ পর দগলাস মেন্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। এনিয়ে টুর্নামেন্টটিতে ১২ বার চ্যাম্পিয়ন হলো তারা। পাঁচ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বের চূড়ায় থেকে শেষ করে ব্রাজিল। ৬ গোল করে আসরে গোল্ডেন বুট জিতেছেন দুই ব্রাজিলিয়ান আন্দ্রেস সান্তোস ও ভিতোর রক। ব্রাজিলের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে থাকে উরুগুয়ে। ১০ পয়েন্ট নিয়ে তিনে স্বাগতিক কলম্বিয়া। আসরের সেরা তিন দল নাম লিখিয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :