
সংবাদ রিপোর্ট: সাভার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ৩১ আগস্ট সোমবার দুপুরে কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট বিভাগ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ফাইনাল খেলাটি উপভোগ করতে কলেজ মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। এ সময় ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply