1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সাভারে হত্যা মামলায় ওলামা লীগ নেতা ফয়েজ গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ওলামা লীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ অক্টোবর শুক্রবার সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে ওলামা লীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম। গ্রেপ্তারকৃত ফয়জুল রহমান ফয়েজ (৩৫) আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি আমিন বাজার ইউনিয়নের ওলামা লীগের সভাপতি ।
এজাহার সূত্র মতে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদ সাভারের থানা রোড়ে মুক্তিমোড় এলাকার আসে। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা আরো আসামিরা হামলা করে। এ সময় আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি পেটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়া উপর্যুপরি গুলি বর্ষণ করে। হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে হৃদয়ের মৃত্যু হয়।
এঘটনায় ৩১ আগস্ট নিহত হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদি হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার এজাহার ভুক্ত আসামী ওলামা লীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :