1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারের কাতলাপুর এলাকায় তিনতলা ভবনের বাঁশ খুলতে গিয়ে বিশেশ্বর নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বিশেশ্বরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পুলিশ জানায়, সকালে কাতলাপুর এলাকায় আনোয়ারুল ইসলামের তিনতলা ভবনের বাঁশ খুলতে গিয়ে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :