1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

মহানবীকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। ১১ জুন শনিবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা সড়কের নবীনগর ত্রি-মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৪৫ মিনিট তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, সড়কে হঠাৎ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :