1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

বিয়ে বাড়ির কাচ্চি রেসিপি

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

রেসিপি ডেস্ক: অতিথিদের রসনা তৃপ্তি মেটাতে, যারা অনেকগুলো আইটেম করতে ঝামেলা মনে করছেন। তাদের জন্য কাচ্চি বিরিয়ানির রেসিপি। বাড়িতে বিবাহযোগ্য পাত্র-পাত্রী থাকলে আত্মীয়-বন্ধুদের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে শীতের মৌসুমে। বেড়াতে আসা অতিথিদের রসনা তৃপ্তি মেটাতে, যারা অনেকগুলো আইটেম করতে ঝামেলা মনে করছেন। তাদের জন্য কাচ্চি বিরিয়ানির রেসিপি।

উপকরণ: খাসির মাংস ৪ কেজি, পোলাওয়ের চাল ২ কেজি, ঘি ৫০০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা ২কাপ, দারচিনি ৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ৪ টেবিল চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ২ টেবিল চামচ, জিরা আধা চা চামচ, দই দেড় কাপ, দুধ ৪ কাপ আলুবোখারা ১৪-১৫টা, গোলাপ জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রণালি : মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

হাঁড়িতে মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মেখে আধা ঘণ্টা রেখে দিন। গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১৫ মিনিট রাখুন।
এবার দুই কাপ দুধ মাংসের ওপর ঢেলে দিন। আলু লবণ মেখে তেলে ভেজে মাংসের ওপর দিন। চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসে দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘণ্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন। এক ঘণ্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন। চুলোয় তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।
চুলা থেকে নামিয়ে পছন্দ মতো সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :