1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাকা আমের পায়েস তৈরির রেসিপি

  • আপডেট সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

রেসিপি ডেস্ক:  পাকা আম দিয়ে বাহারি ডেজার্ট তৈরি করে খান কমবেশি সবাই। চাইলে পাকা আম দিয়ে তৈরি করতে পারেন পায়েস। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. পোলাও চাল পৌনে ১ কাপ

২. দুধ ১ লিটার

৩. আম ২টি ব্লেন্ড করা

৪. চিনি স্বাদমতো

৫. লবণ স্বাদমতো

৬. বাদাম ২ টেবিল চামচ ও

৭. কিসমিস ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার এই ঘন দুধের মধ্যে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও লবণ মিশিয়ে দিন। চিনি থেকে যে পানি বের হবে তা শুকিয়ে কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে কিসমিস ও বাদাম দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আম দিয়ে নেড়ে ফুটে উঠলেই নামিয়ে নিন। পায়েস রান্নার সময় অবশ্যই পাকা ও মিষ্টি আম ব্যবহার করতে হবে। আম টক হলে দুধ ফেটে যাবে। এরপর সার্ভিং ডিশে পায়েস ঢেলে উপরে বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে দিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন আমের পায়েস।

লেখা ও ছবি: ঝুমুর’স কিচেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :