1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :

ধামরাইয় সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ২৩ নভেম্বর রবিবার সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ির বাসিন্দা। তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় থাকতেন এবং গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। পুলিশ জানায়, সকালে তিনি উপজেলা আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই শিক্ষক এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শিক্ষককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে ওই শিক্ষক নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী আহত হয়ে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরও জানান, দুপুর পর্যন্ত নিহতের স্বজনরা কোনো অভিযোগ দায়ের করেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :