1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ধামরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনার খবর পাওয়া গেছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাসমালিক আবুল কালাম। রাত সোয়া ১২টার দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নির্বাপণ করা দেখতে পায়। ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ করতে পারে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। আনুমানিক ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :