1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি ঈদগাহ মাঠে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বাসেদ দেওয়ান, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, আশুলিয়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ আসাদউল্লাহ আহমেদ দুলাল, ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারসহ আরো অনেকে সভাটির সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গফুর মিয়া। আলোচনা সভায় বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ-আল মামুন (বাবুল)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :