1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ঢাকা জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে দুদকের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এই মামলা করা হয়েছে। এর আগে ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও তার স্ত্রীর নামে থাকা সম্পদের হিসাব চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি নোটিশ পাঠায় দুদক। ওই নোটিশের জবাবও দেন তিনি । পরে আবার নোটিশের কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন অহিদুল। শুনানি শেষে গত ১১ সেপ্টেম্বর নোটিশের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে দুদক। তাতে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে দুদককে ওই সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়। চেম্বার আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এ বিষয়ে ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামের তেজগাঁও কার্যালয়ে গেলে তার দেখা পাওয়া যায়নি। পরে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কর্মকর্তা অহিদুল ইসলামের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তার কঠোর শাস্তি দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :