1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

ছাত্র হত্যা মামলায় ধামরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ জুন শুক্রবার রাতে সাভার পৌরসভার থানা রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া আবুল কালাম ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী সাদকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম মিন্টু । তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :