1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল সিলগালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল ও শ্রীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। সায়েমুল হুদা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। এর মধ্যে ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হাসপাতাল বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বৈধ কাগজপত্র না নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় তাদের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, তারা বৈধভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন। তারা যদি সরকারি নির্দেশ মেনে সব কাগজপত্র সংগ্রহ করেন তখন আমরা তাদের প্রতিষ্ঠান খুলে দেব। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :