
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে রংয়ের কাজ করার সময় নিচে পড়ে মো. সোহাগ (২৫) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ২ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগের সহকর্মী মোতালেব হোসেন বলেন, আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে রংয়ের কাজ করছিলাম। হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যায় সোহাগ। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সোহাগের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেপুরে। বাবার নাম রফিকুল ইসলাম। আশুলিয়াতেই থাকতেন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Leave a Reply