1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৬ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার জামগড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকার কিছু কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। একাধিকবার সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ জানানো হলেও তারা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল। সম্প্রতি একাধিক ব্যক্তিকে মারধর, প্রাণনাশের হুমকি ও অন্যান্য অপরাধের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্প বিষয়টি নজরে আনে। ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে জামগড়া প্রাইমারী স্কুল, বটতলা রূপায়ন ও জামগড়া এলাকায় পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আর্মি ক্যাম্প। অভিযানে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া, আশরাফুল, বড় বাবু, ছোট বাবু ও আকাশসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। জবানবন্দির ভিত্তিতে জানা যায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ১৬টি, কাঁচি ও ধারালো অস্ত্র ৫টি, গাজা ৫ পট, মোবাইল ফোন ৮টি, মোবাইল সিম ৪৮টি, গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তারকাজের কারণে জামগড়া এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তার অনুভূতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :