1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

আশুলিয়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া এলাকায় বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশ সূত্রে জানা যায় বিশেষ অভিযানের গত ১৬ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জের সাইদুল ইসলাম নেতৃত্বে একটি দল অংশ নেয়। এ সময় মোঃ মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মনির হোসেনের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার সখিপুর থানার কদমতলি এলাকায়। তিনি বর্তমানে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :