1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

আশুলিয়ায় ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ২০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি রাস্তা ও একটি গার্ডার ব্রীজের উদ্বোধন করা হয়েছে। সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অর্থায়নে এসব প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৬ জুলাই বুধবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্মাণ কাজ শেষ হওয়া এসব রাস্তা ও ব্রীজ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জিরানী বাজার থেকে শিমুলিয়া সড়ক, গোয়াইলবাড়ি থেকে সোস্তার গুচ্ছ গ্রাম সড়ক, জিরানী থেকে দিঘিরপাড় হিন্দুপাড়া সড়ক, রাঙ্গামাটি ব্রীজ থেকে শ্যামেরটেকী সড়ক, বিকেএসপি থেকে কলতাসুতী সড়ক ও মুনসরবাগ গাজীবাড়ি গার্ডার ব্রীজ। প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস পালোয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :