1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

আশুলিয়ায় ৫০ কেজি নিষিদ্ধ ‘পিরানহা’ জব্দ, জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে আশুলিয়ার মিয়া বাজার, জামগড়া ও আশুলিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আশুলিয়ার বিভিন্ন বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় প্রায় ৫০ কেজি মাছ জব্দ করাসহ নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ গুলো এরশাদুল উম্মাহ মাদরাসায় হস্তান্তর করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত এ মাছ বিক্রয় না করার জন্য সবাইকে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে এ সময় সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান সরকার ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :