1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

আশুলিয়ায় হেরোইন ও ইয়াবাসহ ৩ যুবক আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থেকে ১১০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হাচিব সিকদার। এর আগে, ৯ জানুয়ারি সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, মো. মিজানুর (২৮) তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তেকালা গ্রামের মো. লালচাঁনের ছেলে, আব্দুল্লাহ হাওলাদার (১৮) তিনি পিরোজপুর জেলার জিয়ানগর ইন্দুরকানি থানার বারৈখালি গ্রামের মোস্তফা হাওদারের ছেলে এবং আরিফ মিয়া (২৮) তিনি আশুলিয়ার ধলপুর সিকদারবাগ এলাকার বাদশা মিয়ার ছেলে। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, ‘আমাদের মাদক বিরোধী অভিযান প্রতিদিনই চলছে। সে ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাঠগড়া হাই স্কুল সংলগ্ন রাস্তা থেকে মাদক কেনাবেচার সময় হাতেনাতে ইয়াবা ও হেরোইনসহ তিন যুবককে আটক করেছি। এ সময় আরও দুই যুবক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :