1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

আশুলিয়ায় হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে ২ হাসপাতালসহ চার প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করা হয়। ২০ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী আশুলিয়ার বলিভদ্র বাজার ও ইউনিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন। জরিমানা করা প্রতিষ্ঠান গুলো হলো- আশুলিয়ার বলিভদ্র এলাকার দরদী হোমিও হলকে এক লক্ষ টাকা ও রেজা ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা এবং ইউনিক এলাকার এশিয়া হাসপাতালকে ৫০ হাজার টাকা ও দি ইউনিক জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের বিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, মেয়াদ উত্তির্ণ ওষুদ, কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে একটি হোমিও হল, একটি ডায়াগনস্টিক ও ২ টি হাসপাতালকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল হোসাইন ও আশুলিয়া থানা উপ পরিদর্শক আব্দুল মালেকসহ স্বাস্থ্যের অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :