1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

আশুলিয়ায় হত্যা মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার 

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন কৃষক লীগ নেতা মনির বেপারীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ আগস্ট রবিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ডিইপিজেড এলাকা সংলগ্ন হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃষক লীগ নেতা মনির আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার ব্যাপারীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহবায়কের দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট ছাত্র জনতা হতাহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার কৃষক লীগ নেতাকে ১৮ আগস্ট সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :