1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৪ জানুয়ারি বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. সাহাদাৎ হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সদর থানার রাজারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জনি (৩২) এবং ঢাকার ডিএমপির চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. অপু (২৮)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। আসামি আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে ৪টি এবং মো. অপুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :