1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে চার ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চার সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আল-আমিন মৃধা (৪০), মামুন বেপারী (৩০), সেন্টু হাওলাদার (৩৫) ও তপু (৩০)। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি র‌্যাবের কটি, একটি ওয়াকিটকি, একটি লেজার লাইট ও একটি গামছা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাইক্রোবাস ও হাইস ব্যবহার করে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :