1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় বসতঘরে আগুন, আটকা পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বসতঘরে আগুন লেগে সাকিব নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১টার দিকে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শামসুন নাহারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাকিব আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার নিজামের ছেলে। এ বিষয়ে জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন ম্যানেজার সায়েম বলেন, আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত শিশুটির বাবা দিনমজুর ও মা বসতবাড়িতে কাজ করতেন। তারা শিশুটিকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে সকালে কাজে বের হয়ে যায়। এদিকে বেলা ১২টার দিকে ওই ঘরে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুটি আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। এসময় স্টেশন ম্যানেজার আরও জানান, চারটি টিনসেড ঘরের মধ্যে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :