1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

আশুলিয়ায় নানা আয়োজনে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: “খাদ্যমান জীবন বাঁচায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত শিল্পাঞ্চল আশুলিয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। ৭ জুন বুধবার সকাল থেকেই দিবসটি উপলক্ষে কারিতাস উদ্যম প্রকল্পের গণকবাড়ি শাখার উদ্যোগে মানববন্ধন, র‍্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নিশাত ল্যাবরেটরি স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে, বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কারিতাস উদ্যম প্রকল্পের আয়োজনে আশুলিয়ার গনকবাড়ীর ভাদাইল এলাকায় হাজী নুরুল হক স্কুল এন্ড কলেজে মানববন্ধন, র‍্যালী ও নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও র‍্যালীতে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :