1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের সুপার মোঃ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন – এডহক কমিটি এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, তার নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স। ৭ জুলাই সোমবার দুপুর  ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন দিয়াখালী এলাকায় এ অভিযান চালানো হয়। এতে গ্রেপ্তার হন মোঃ বাদশা মিয়া (৪০) পিতা- হাজী নুরুল ইসলাম, তাজপুর দক্ষিণপাড়া, মোঃ আরমান আলী খান (৪৫) পিতা- মৃত ফরমান আলী খান, স্থায়ী ঠিকানা- জগোতলা, থানা- দৌলতপুর, দিয়াখালী, বুলুর বাড়ির ভাড়াটিয়া, থানা- আশুলিয়া, মোঃ হামিদুল ইসলাম (৪২), পিতা- মৃত আক্কেল আলী, মিরের বাড়ী, থানা- রাজারহাট, সিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- আশুলিয়া। তাদের কাছ থেকে মোট ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :