1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বহুল আলোচিত ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা জিরাবো কুন্ডলবাগ থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত ও দুই শতাধিক আহত হন। স্বৈরাচার সরকারের পতনের পর নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে এলাকায় দেখে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের দায়ের করা মামলায় আসামি আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :