1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় রাজীব বেপারী (৪০) নামের এক অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় গাছের সাথে বাধা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ মার্চ মঙ্গলবার আশুলিয়ার দোসাইদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের নির্জন স্থান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজীব ব্যাপারী ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি আশুলিয়ার বাসাইদ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজীব ব্যাপারী ভোর ৪ টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়ে যান। পরে সকাল ৭ টার দিকে ওই এলাকায় তার মরদেহ গাছের সাথে বাধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঘটনাস্থলে এসে পরিচয় সনাক্ত করেন নিহতের স্বজনরা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে পরে থাকা রক্তমাখা ইট উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের রিকশাটি এখনও খুঁজে পাওয়া যায় নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতে রাজীব বেপারীকে হত্যা করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :