1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র। ৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুরের কাশিমপুর থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রাতে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল এলাকায় পৌঁছলে বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়ে বাসে আগুন লেগে যায়। বাসের চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ বলেন, রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ওভারহিটেড হয়ে বাসের ইঞ্জিনে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। পরে সেখান থেকে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে বাসের যাত্রীর কোনো ক্ষতি হয়নি। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এঘটনায় যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :