1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় কার্টুন বক্সে মিলল মাথাবিহীন তিন খন্ডিত নারীর মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় দুইটি কার্টুন বক্সের ভেতরে মিলেছে মাথাবিহীন তিন খন্ডিত এক অজ্ঞাত নারীর মরদেহ। পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরআগে বিকেলে সাভারের আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টুন বক্সের ভেতরে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা । পুলিশ জানায়, কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টুনের ভেতরে খন্ডিত এক নারীর মরদেহের খন্ডিত অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মাথাবিহীন মরদেহ দুইটি কার্টুনের ভেতর থেকে তিন খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। সেকারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে নিহতের পরিচয় নিশ্চিতের জন্য বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :