1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় যাত্রী সেজে বাসে আগুন

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের পেছনের পাঁচটি সিট আগুনে পুড়ে যায়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যাত্রী বেসে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেলেন। ফলে বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও পাঁচটি সিট পুড়ে যায়। আশুলিয়া থানার উপপরিদর্শক সাদরুজ জামান বলেন, বাসটি এ মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :