1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় ইউপি সদস্যের ভাইকে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে হত্যার করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ মে বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন থেকে রুবেল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩৫)। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ভাই। পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দেয় প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হতে পারে তা কোনো তথ্য পাওয়া যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :